বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মধুপুরে ২ মাদক সেবিকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট

( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি: 
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ২ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ডাদেশ হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর)দুপুরে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের দুই ইয়াবা ও হেরোইনসেবীকে সেবনরত অবস্থায় আটক করা হয়।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা হলেন পুন্ডুরা মধ্যপাড়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে আব্দুল হামিদ (৪৬)অপরজন হলেন গোলাবাড়ী গ্রামের মৃত গনী মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৮)।

তারা দুজন একত্রে মাদকদ্রব্য সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে হাজির হন মোবাইল কোর্ট পরিচালনা টিম।

আরও পড়ুনঃ নিউইয়র্কে অনুষ্ঠিত হলো অল কাউন্টি হোম কেয়ারের সৌজন্যে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিদর্শক মোঃ রাশিদুল ইসলাম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে।


More News Of This Category