রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, সিনিয়র রিপোটারঃ 
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোটারঃ

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ৯সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর প্রচার কৌশল সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

সভায় জানানো হয়, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বছরও সারাদেশে প্রতিযোগিতার বাছাই কার্যক্রম ও সম্প্রচারের মাধ্যমে শিশু-কিশোরদের গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ নানা শিল্পকলার বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি চর্চা ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ উদ্যোগ। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই আয়োজনকে আরও বর্ণিল করবে।

আরও পড়ুনঃ গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

সভায় প্রচারণার বিভিন্ন কৌশল বিদ্যালয়ে প্রচার, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে


More News Of This Category