রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসটি যথাযথভাবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালনের সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে প্রায় ৪০ জন শিক্ষক নিয়ে কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিলেন মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা।

ভ্রমণে যাওয়ার কারণে মুসলিম শিক্ষক অনুপস্থিত থাকায় হিন্দু শিক্ষকদের দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস পালনের অভিযোগ রয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সরকারি কর্মসূচি পালন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বিভিন্ন ধর্মীয় আয়োজন করার নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

কিন্তু সরকারি এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান তার অনুগত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে মেতে ছিলেন কুয়াকাটায়।

আরও পড়ুনঃ সাংবাদিক নির্যাতন ও বিভাজন: কলমের যোদ্ধারা আজ শত্রুতে পরিণত
জানা গেছে, মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান ওইসব শিক্ষকদের নিয়ে গত শুক্রবার রাত ৯ টার দিকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন। অথচ পরদিন ৬ সেপ্টেম্বর (শনিবার) ছিল ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শিক্ষা কর্মকর্তার সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে ‘সমুদ্র বিলাস’ ও আনন্দ ভ্রমণে অংশ নেয়ায় মান্দা উপজেলার শিক্ষক সমাজসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বিভাগীয় তদন্ত সাপেক্ষে দ্রত ওই কর্মকর্তার বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, “সরকারি দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকতা কোনোভাবেই কাম্য নয়। ঈদে মিলাদুন্নবীর মতো গুরুত্বপূর্ণ দিনে তিনি কোথায় থাকবেন, সেটা তার জানা উচিত ছিল।”

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান মোবাইল এ কোন মন্তব্য করতে রাজী হননি। জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. সাইফুল ইসলাম বলেন, এই ঘটনাটি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category