রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামীর মৃত্যু স্ত্রী আহত

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ 
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নারুয়া বাজারের ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী জোৎস্না ওরফে রিক্তা (৪৪) মারাত্বক আহত হয়েছে। মতিয়ার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে ও রিক্তা মতিয়ার রহমানের স্ত্রী।


রবিবার দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল ও বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান (৫৫) ও তার স্ত্রী জোসনা বেগম ওরফে রিক্তা মোটরসাইকেল যোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ৭৫ কেজি এলাচ জব্দ করেছে বিজিবি

শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে অবৈধ ইঞ্জিন চালিত বালি টানা (পটাং) গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মতিয়ার। এ সময় এলাকার লোকজন অবৈধ পটাং গাড়ী আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে।

 


More News Of This Category