রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

মোঃ মাফিজুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।তিনি তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহযোগীতা করলে তারাও সমাজের অংশ হয়ে গড়ে তুলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ।

সরকার প্রতিবন্ধীদের জন্য নানাবিধ সহায়তা চালু রেখেছে এবং আমরা তা যথাসম্ভব পৌঁছে দিতে কাজ করছি। এই কর্মসূচীতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।

অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুল রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।

আরও পড়ুনঃ শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা শামীম এর বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

আরও উপস্থিত ছিলেন—পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার, পৌর জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানী,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদল নেতা রাজীব ফয়সাল,
যুবদল নেতা মোঃ সাব্বির হোসেন
সহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিটি উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেন। উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথীরা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


More News Of This Category