বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গোপালগঞ্জে আ.লীগ ৮ নেতার পদত্যাগের হিড়িক

ডেস্ক রিপোর্টঃ 
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের ৮ নেতা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার, ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

আরও পড়ুনঃ আব্দুর রহিম সরকারের অর্থায়নে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে গাছের চারা রোপণ ও বিতরণ

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজন আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক। এ সময় তিনি বলেন, ‘আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি।

আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।’


More News Of This Category