রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ১৯শে আগস্ট রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় স্বনামধন্য নওগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,জেড,এম, শামিউল হক।বিতর্ক কর্মশালার প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে ছিলেন RUDF এর সাবেক সভাপতি, জনাব এড, আনন্দ শংকর রায় চৌধুরী।

অন্যান্য বিচারক হিসেবে ছিলেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সুমন ও নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাফাড়েত জামিল। এই বিতর্ক কর্মশালায় শিরোনাম ছিল ” আইন নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে “।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ

এই শিরোনামের পক্ষে ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এই শিরোনামের বিপক্ষে ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্ক কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য দুইটি বিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হানিফ মোঃ আব্দুল কাদের। এই ধরনের মহৎ অনুষ্ঠান প্রতি বছর নিয়মিত হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন সহ মানসিক বিকাশ ঘটাবে।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হান্নান। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।


More News Of This Category