সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

শরতের মেঘ প্রণয়-আসাদুজ্জামান খান মুকুল

Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

শরতের মেঘ প্রণয়

আসাদুজ্জামান খান মুকুল

শরৎ গগনে মেঘ করেছে খেলা,
গুরু গুরু হুংকারে সারাটা বেলা।
মেঘেরা বিবুনি খুলে পবনে উড়েছে দুলে,
সুরের লহরী তুলে ভাসিয়ে ভেলা,
বিমোহিত হয়ে দেখি আমি একেলা!

অবিরাম বরিষণ ঝরে অঝোরে,
শেফালিকা ফুটে আছে থরে বিথরে,
কুসুমের কী যে ঘ্রাণ উতলা করেছে প্রাণ!
ফুঁসে উঠে প্রেমো বান হৃদ গভীরে,
নিজেকে সামলে রাখি কেমন করে?

আরও পড়ুনঃবীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

চকিত চমকে চাই জানলা ধারে,
দেখি কে যে আধো ভিজে এলো আহা রে!
কপালে অলক রাশি!মুখেতে মধুর হাসি!
সুধাইছে গৃহে আসি?সে যে আমারে।
বারণ করিতে নারি আমি তাহারে!

হেরিয়া কুমারী প্রাণ হয় হরষা!
বোধে আসে কেটে গেছে ঘোর তমসা!
স্মিত হেসে বলি তারে এসো গো সজনী ধারে
তোমাতেই মন কাড়ে ওগো সরসা!
আমার জীবনে তুমি হলে ভরসা!
————-


More News Of This Category