বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়নের ভাবকী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কর্তন, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (১৯ আগষ্ট) ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী মোঃ গোলাম আযম (২৫) বাদী হয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়কৃত সম্পত্তিতে ইউক্যালিপটাস ও মেহগনি গাছ রোপন করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন মোঃ গোলাম আযম।

১৭ আগস্ট বিকালে আনুমানিক সাড়ে চারটার দিকে একই এলাকার মোঃ আব্দুল বাসেদসহ ৯ জন বিবাদী হাতুড়ি, দা, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জবরদখলের উদ্দেশ্যে মেহগনি গাছ কেটে ক্ষতি সাধন করেন।

আরও পড়ুনঃ “অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন
বাদী বাধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধরের জন্য তেড়ে আসে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রতিবেশী আরও গাছ কাটার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনি সহায়তা পেতে দেরিতে হলেও থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ গোলাম আযম। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে বীরগঞ্জ থানার এস আই সুমন দেবনাথ জানান।


More News Of This Category