রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

জনগনকে বোকা ভেবেছে চাল কালোবাজারি সিন্ডকেট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

সরকারি চাল কালো বাজারে বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যাক্তির জেল জরিমানা উভয় প্রকার দন্ডের বিধান রয়েছে।

কিন্তু অজ্ঞাত কারণে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটে মম ট্রেডার্সের মালিক জামিলুর রহমানের গোডাউনে সাত দিন পূর্বে অভিযান চালিয়ে কালোবাজারির চাল আটক করা হলেও তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা কিংবা নিয়মিত মামলা করা হয় নাই ।

প্রায় ১০ লাখ টাকা মুল্যের ১৬ হাজার কেজি সরকারী চাল তৎসঙ্গে ব্যবসায়ীর আরও অনেক পন্য গুদামে মওজুদ অবস্থায় প্রশাসনের উপস্থিতিতে তালা ঝুলিয়ে দিয়ে চাবি সংরক্ষন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ খালেদা বেগম ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান।

দীর্ঘদিন হতে জামিলুরের চলমান অবৈধ কালো বাজারি চাল ব্যবসা স্থানীয় সচেতন লোকজন বুঝতে পেরে ৭ আগষ্ট’২০২৫ গুদামে মওজুদ সরকারী খাদ্য গুদামের সীলযুক্ত চটের বস্তার চাল পাল্টিয়ে প্লাস্টিক বস্তায় প্যাকেট করে বাজারজাত করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদাম কর্মকর্তা এবং এনএসআই-এর ২ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও পড়ুনঃ জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত

তারা সরকারী চটের ৫৩৩ বস্তা চালের লট পাল্টানো দৃশ্য দেখতে পান। ঘটনাটি থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি কে অবগত করলে, সঙ্গীয় ফোর্স সহ এসআই সুমন দেবনাথ এবং এসিল্যান্ড দিপংকর বর্মন হাজির হন।

উৎসুক জনতার ভীড় জমে। বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় ব্যপক প্রচার হয়েছে।

অভিযানিক দলের সামনে অভিযুক্ত জামিলুর রহমান জানান চালগুলো টাঙ্গাইল খেকে কিনে এনেছে। তার ডক্যুমেন্ট রয়েছে বলে দাবী করেন।

দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন এসিল্যান্ড। গোডাউনে তালা ঝুলিয়ে সবাই চলে যান।

গোপন সংবাদ দাতারা ক্ষোভ প্রকাশ করে বলেন কোন প্রকার ছাড় দিলে বা অপরাধীকে আড়াল করলে তীব্র প্রতিবাদের মাধ্যমে চাল কালো বাজারিদের সিন্ডকেট ভেঙ্গে তছনছ করা হবে।

আইনের ফাঁক ফোঁকড় দিয়ে অপরাধীকে আড়াল করতে ১ সপ্তাহ অতিবাহিত হওয়ার পর ১৩ আগষ্ট’২৫ বীরগঞ্জ থানায় জব্দ তালিকা জমা দেয়া হলে ৬০০ নম্বর সাধারণ ডাইরী করা হয়েছে মর্মে জানান এসআই সুমন দেবনাথ।

তিনি আরও জানান এই জিডির আলোকে মাননীয় আদালতের নির্দেশনা চাওয়া হবে, নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কিন্তু নিয়মিত মামলা না হওয়া এবং কালক্ষেপণের কারন কি এমন প্রশ্নের কোন জবাব না দিয়ে বিষয়টি খাদ্য বিভাগের কর্মকর্তার কাছে শুনতে বলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে জানতে চাইলে তিনি আইনগত ব্যবস্থার জন্য জব্দ তালিকা স্বাক্ষর করে থানায় পাঠিয়েছেন বলে জানান।

কালক্ষেপণ এবং মামলা না করার কারণ জানতে চাইলে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কোন অনিয়মের সুযোগ নাই।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি দিপংকর বর্মনের সাথে কথা হলে তিনি জানান ঐ দিনেই তো মামলা করার কথা বলা হয়েছে।

অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপরাধী কে কোন ছাড় দেয়া হবে না।


More News Of This Category