রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত

বিশেষ প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।এতে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

গতকাল বুধবার (১৩ই আগষ্ট) দুপুর ২ ঘঠিকার সময় রাজধানীর গাজীপুর জেলার, বোর্ড বাজার নামক স্থানের বৈশাখী রেস্তোরার ৩য় তলায় এ সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্টাতা শেখ তিতুমীরের আকাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ (বিএসকেপি) এর সাধারন সম্পাদক, এম এ মমিন আনসারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নিউজ24 সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।

আরও পড়ুনঃ বিদআত: ইসলামে নতুনত্বের অপকারিতা ও সতর্কতা

উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক-সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপঃ দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আকতার, শিল্পী আকতার, জাকারিয়া সিকদার, মোঃ ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়াসহ আরও অনেকে।

উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে এম এ মমিন আনসারী বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহবান জানান।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সাংবাদিকরা পেশাগত কাজে অনেক হুমকি দুমকি পাচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সারকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ও প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানান তিনি।এছাড়াও তিনি সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ বলেন, সংগঠন যেমন সবার অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের। সাংবাদিকদের অধিকার আদায়ে সকল সাংবাদিকদের নিয়ে প্রাণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক কাতারে এসে ঐক্যের ডাকে শামিল হওয়ার আহব্বান জানান তিনি।অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজী কে উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ।


More News Of This Category