রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ 
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার(১২ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

মরহুমের বড় ছেলে হোসাইন প্রিন্স জানান, তাঁর বাবা হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রুহুল আমিন মাদানী স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ত্রিশাল সদর ইউনিয়নের চকপাঁচপাড়ায়। তিনি ১৯৯৬ ও ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি একজন আলেম ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ছাত্রজীবনে তিনি পাকিস্তান থেকে পবিত্র কোরআনের হাফেজ হন। পরে মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বুধবার(১৩ আগস্ট) বেলা ৩টায় ত্রিশাল উপজেলার চকপাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে বৃষ্টি ও কাঁদাকে উপেক্ষা করে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে রুহুল আমিন মাদানীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী চকপাঁচপাড়া কারিগরি কলেজ এবং মাদরাসা মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়।


More News Of This Category