রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন

জিয়াউর রহমান জিয়া ,রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জিয়াউর রহমান জিয়া ,রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই স্লোগানে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় চর রাজিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে চর সাজাই এলাকার সাইফুল ইসলামকে যুব প্রশিক্ষণ শেষে গরু মোটাতাজাকরণ প্রকল্পে যুব ঋন হিসেবে ১,৫০,০০০/- টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ নরসিংদীর সদর উপজেলার অলি কে ৮ টুকরা করে স্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে , গ্ৰেফতার (৩)
যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমরা এজন্যই লেখা পড়া করতে চাই, যেন লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক ন্যায় বিচার,সামাজিক শান্তিপূর্ণ অবস্থান, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারি।কিন্তু আমরা লেখা পড়া জানি তবে কাজ জানি না। আমাদের সবাইকে অর্থনৈতিক মেশিনারিজ এ পরিণত হতে হবে।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা,উপজেলা সহকারী প্রকৌশলী চন্দ্র কিশোর রায়,

উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির মন্ডল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃমাহাবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক ফজলুল হক সহ আরো অনেকেই।


More News Of This Category