রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বাবুল রানা মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ।

আরও পড়ুনঃ দেশের সরকার ও আইনের আওতায়

উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তানভীর তছিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম মারুফী, উপজেলা প্রেসক্লাবের সদস্য নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আঃ আজিজ,।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ, আফাজ উদ্দিন সুমন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ মৃত শিশুর গোসলে দেখা গেল আঘাতের চিহৃ,আটক- সৎ মা

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলেও উল্লেখ করেন তারা।


More News Of This Category