রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা-মননে-শৃঙ্খলা বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে ; এস এম সাহাব উদ্দিন

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের মেধা-মননে-শৃঙ্খলায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে বলেছেন সানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এর চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিন।তিনি আজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটি এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানের সভাপতিত্বকালে এ কথা বলেন।

তিনি কৃতি ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে আরো বলেন জীবনের সবচেয়ে মূল্যবান পরীক্ষায় তোমরা আজ উত্তীর্ণ হয়ে এখানে এসেছো।
উন্নত জীবনের পথ পাড়ি দেয়ার প্রথম ধাপে এসে তোমাদেরকে পৃথিবী বিজয়ের সিদ্ধান্ত নিতে হবে।যদি পৃথিবী বিজয়ের সিদ্ধান্ত নাও তবে তুমি দেশকে নেতৃত্ব দিতে পারবে তোমার কর্মে, তোমার মেধার, তোমার আচরণের বিশ্লেষণে দেশ হবে উন্নত। এবং সেটাই তোমাদের আগামীর লক্ষ্য হওয়া উচিত।

আরও পড়ুনঃ নিজের অফিসে পড়ে আছে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

তোমাকে হতে হবে আগামীদিনের মানবতার ফেরিওয়ালা, সমাজের কান্ডারী,
তাই কবির কন্ঠে বলবো,এসো হে তরুন বসে থাকার সময় নেই,
বিশ্ব হাতছানি দিয়ে ডাকছে তোমায়।মেধা, মননে, শৃঙ্খলা তুমিই হবে এই বাংলাদেশ।শনিবার সকালে ড্রিম কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

তারুণ্যের আলো সমাজকণ্যান সোসাইটির সভাপতি মশিউর রহমান ফাহাদ এর সঞ্চালনায়,বক্তব্য রাখেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী সার্জন (মেডিসিন) ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ জাবেদ হোসেন।

আরওপড়ুনঃ সত্য বলার শাস্তি যদি মৃত্যু হয়, তবে আইন কোথায় ঘুমায়

১নং আমানউল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন।
নোয়াখালী স্টুডেন্ট ওয়াল ফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
কেএম বহুমুখী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন। তারুণ্যের আলো সমাজকণ্যান সোসাইটি সেক্রেটারি কাউছার আহমেদ।
সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা সুজন সহ শিক্ষার্থীদের অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category