বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

নতুন চার কোটি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এই বার্তা দেশবাসী ও নতুন ভোটার যারা তাদের সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৩ আগস্ট) শাহবাগে ছাত্রদলের সমাবেশে এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য মাও,কামরুল ইসলাম বাকিবিল্লা সিকদারকে গ্রেফতার করানো হয়েছে

দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’। এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও। আজকের প্রতীজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

তিনি বলেন, আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তোমরা তা সবাই গ্রহণ করবে।

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দেশের ক্ষমতার দায়িত্ব পেলে বিএনপি শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ই-কমার্স নিয়ে কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আইসিটি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেবে। খেলাধুলা ও আর্ট কালচারকে শিক্ষা কারিকুলামে নিয়ে আসব।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ তোমাদের সঙ্গে থাকবে।


More News Of This Category