রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ সঙ্গীতের শিক্ষিকার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্টঃ
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্টঃ

কানাডার এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে তারই এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনা ঘটেছে ব্যারি শহরে। সেখানে ম্যাপল রিজ সেকেন্ডারি স্কুলে সঙ্গীতের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেনিফার এলিস লরেন্স (৩১)।

কিন্তু পেশাগত এই দায়িত্বের পাশাপাশি তিনি কমবয়সী শিক্ষার্থীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। অভিযোগে বলা হয়েছে তিনি যৌন শোষণ, শিশু প্রলোভন, যৌন নিপীড়ন এবং ১৮ বছরের কম বয়সীদের কাছ থেকে যৌন সুখ উপভোগ করার চেষ্টা করতেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এসব ঘটনা ঘটে। এপ্রিলের শেষ দিকে লরেন্সকে শিক্ষকতার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। লরেন্স চার বছর ধরে একজন অনুমোদিত শিক্ষক হিসেবে কাজ করছিলেন।

আরও পড়ুনঃ মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ আটক ২

অন্টারিও কলেজ অব টিচার্স জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ‘ভাল অবস্থানে’ রয়েছেন। তবে তার শিক্ষকতা বা শিশুদের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ বর্তমানে নিষিদ্ধ। লরেন্সকে আদালতে হাজির করার শর্তে এক হাজার ডলারের প্রতিশ্রুতিতে মুক্তি দেয়া হয়েছে।

আদালতের আদেশে তাকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা, শিশুদের সঙ্গে যোগাযোগ, কিংবা অভিভাবকসুলভ বা নেতৃত্বমূলক দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। তার আইনজীবী সমান উইক্রামাসিংহে জানিয়েছেন, চলমান মামলার কারণে তিনি বা তার মক্কেল কোনো মন্তব্য করতে অপারগ।

সিমকো কাউন্টি জেলা স্কুল বোর্ড, যারা ম্যাপল রিজ স্কুল পরিচালনা করে, শিক্ষক বা মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুনঃ চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াতের ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ জন

এ বিষয়ে সব প্রশ্ন ব্যারি পুলিশের কাছে পাঠিয়েছে। ব্যারি পুলিশ বিভাগও আদালতের নিষেধাজ্ঞার কারণে কোনো তথ্য প্রকাশ করেনি। আদালত এপ্রিল মাসে দুইটি পৃথক বিষয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে- একটি অভিযোগকারী ছাত্রের পরিচয় রক্ষা এবং অন্যটি আদালতে উপস্থাপিত প্রমাণাদি প্রকাশ না করার জন্য। বর্তমানে এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। জেনিফার লরেন্স মাসেই ভার্চুয়াল আদালতে হাজির হবেন।


More News Of This Category