বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উলিপুরে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে ১০০+ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‘জুলাই বিপ্লব’-এর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ।
গ্র্যাজুয়েট ক্লাব, হাতিয়া-এর আয়োজনে রবিবার, ০৩ আগস্ট ২০২৫ তারিখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির মাধ্যমে ১০০-এর বেশি গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুনুর রশিদ। তাঁরা আয়োজকদের প্রশংসা করে বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আরও পড়ুনঃ গাবতলীতে ৫০বছর পর দলিল থাকাই জমি ফেরত পেলেন।

চিকিৎসা সেবায় অংশ নেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের নানা ধরনের সাধারণ অসুস্থতার পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

গ্র্যাজুয়েট ক্লাব, হাতিয়া-এর সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। “আমাদের শ্রদ্ধা হোক শহীদদের স্মৃতিতে, আর ভালোবাসা হোক অসহায় মানুষের সেবায়” -এই স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ আয়োজন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত হবে।


More News Of This Category