সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ আলমগীর মোল্লাঃ
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মোঃ আলমগীর মোল্লাঃ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উলুখোলা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. ইউসুছ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হান্নান মোল্লা,

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার, বিরতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা সরকার, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রোকসানা আক্তার ও কহিনুর বেগম, সদস্য মুজিবুর রহমান, নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, সমাজসেবক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন শেখ প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের ছবি মহল্লার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দিতে হবে। যাতে সাধারণ জনগণ তাদের চিনতে পারে। মাদক এলাকা থেকে নির্মূল করতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা মূলক সভা করতে হবে।

আরও পড়ুনঃ উলিপুরে শিক্ষক সেলিমের সাংবাদিকতার দাপট নিয়ে বিতর্ক

প্রতিনিয়ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সেমিনারের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। প্রত্যেক এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।

প্রতিযোগিতামূলক ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার ব্যবস্থা নিতে হবে। খেলাধুলা ও বই পড়ার প্রতি যুব সমাজকে মনোনিবেশ করতে হবে। সকলের সদ্বিচ্ছায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করলে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।


More News Of This Category