বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজের শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফিকার হায়দার।
এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যান্য কলেজকেও তা অনুসরণ করার পরামর্শ দেন।কলেজের ৩২ জন শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ ঘাগোয়া ইউনিয়নে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

কলেজের অধ্যক্ষ বলেন, তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এ ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তার মাঝেই সীমাবদ্ধ না রেখে কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি প্রাণবন্ত করার স্বার্থে কলেজের কর্মচারীদের সহযোগিতাও ছিল অসামান্য।


More News Of This Category