রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে শক্ত অবস্থান নিতে হবে : জেএসএফ বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) সংগঠনক হাজী আনোয়ার হোসেন লিটন ২৮ জুলাই আইবিএননিউজকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ সংকট আরও ঘনীভূত হচ্ছে।

এর বড় কারণ বাইরের দেশের হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেহাল অর্থনীতি-শিক্ষা-স্বাস্থ্য এবং ক্লাসরুমে শিক্ষার্থীদের ফিরে না যাওয়া অন্যতম। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে শক্ত অবস্থান নিতে হবে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যকে নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে এসব গোষ্ঠীর বিরত থাকা উচিত।

জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বিবৃতিতে বলেছে , ‘আমাদের রাষ্ট্র কী অবস্থায় আছে, সেটি বোঝার জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা যথেষ্ট। এ রাষ্ট্র ভেতর থেকে ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়েছে। এই ভঙ্গুর রাষ্ট্র আরও অনেক কিছুকে ভঙ্গুর করে দিচ্ছে। আমরা একটা সংকটের মধ্যে আছি।’

‘শেখ হাসিনার সময় তিনটি নির্বাচন হয়েছিল। সেসব নির্বাচনে জনগণ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। কাজেই এ নির্বাচনহীন অবস্থা থেকে মুক্তির সমাধান হচ্ছে-একটি সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও নির্ভরযোগ্য নির্বাচন। তাহলে সংকটের অর্ধেক সমাধান হয়ে যাবে। ৫ আগস্টের পর দেশে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা চোরাবালিতে ডুবে গেছে। এজন্য রাষ্ট্রের বিষয়ে সবাইকে ঐকমত্যে আসতে হবে।’

জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) ২৩ জুলাই সংবাদ পত্রে পাঠানো এক বিবৃতিতে বলেছে , সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয় সোমবার রাত ৩টার দিকে। এ ঘটনা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।

আরও পড়ুনঃ প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল “

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সচিবালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। একই দিন উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দুই উপদেষ্টাকে ১০ ঘণ্টা অবরুদ্ধ রেখে বিক্ষোভ হয়। রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণ-শিক্ষার্থীদের বিক্ষোভ হলেও এ আন্দোলনে আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।

যা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে উদ্বেগের বিষয়। তবে এজন্য সরকারকে দায়ী করছে দলগুলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। অথচ সরকারের দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। দলগুলোর সন্দেহ, সরকারের ভেতরে থাকা একটি গ্রুপ এবং বাইরের একটি অপশক্তি দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।

আর এ সুযোগে মাঠে নামার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সরকারের উচিত হবে সংসদ নির্বাচনের তারিখ সুস্পষ্ট করা। তাহলে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। অনেক সমস্যার সমাধান হবে।

জেএসএফ বাংলাদেশ বিবৃতিতে আরো বলেছে বলেছে , রাজধানীর জনবহুল এলাকা থেকে বিমানবাহিনীর ঘাঁটি কিছুটা দূরে স্থাপন জরুরি। ‘আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে।

এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতিধর্মনির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।’


More News Of This Category