বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত ভ্যানচালক গ্রেপ্তার। দুর্গাপুর সীমান্তে মাদকের ছড়াছড়ি, ধরাছোঁয়ার বাইরে কথিত গডফাদাররা। বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের নারী সংসদ সদস্য ও ওয়ার্ল্ড ভিশন এবং গ্রাউস কর্তৃক সহায়তা প্রদান । ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ, মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া* নিউজ দৈনিক বাংলার সংবাদ। *নাগরিকের ফোন পেয়েই ছুটে গেলেন এমপি আবুল কালাম, মিটলো আজগরার দ্বন্দ্ব* আজ পানচাইল একতা স্পোটিং ক্লাব এর আয়োজনে ফুটবল টুনামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। আজ পানচাইল একতা স্পোটিং ক্লাব এর আয়োজনে ফুটবল টুনামেন্ট ২০২৬ ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মাইনুল ইসলাম,আমতলী(বরগুনা)প্রতিনিধি,বাংলার সংবাদ।

বরগুনার আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) মারা গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম ওহাব মিয়া উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ি) বাসিন্দা এবং মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে। তিনি চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ি ঘটখালী (পাড়ের বাড়ি) এলাকায় অনুষ্ঠিত হবে।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ওহাব মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category