রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline :

Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে লালমনিরহাট জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন।

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ ডেস্ক, বাংলার সংবাদ।

অদ্য ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর তৃতীয় দিন Physical Endurance Test (PET)-এ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ পুলিশ সুপার, স্ট্রান্ডেড মাইগ্রেন্টস, এসবি, ঢাকা ও জনাব এস. এম. আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উপ-পরিচালক, ট্রেনিং), পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ।

রংপুর রেঞ্জ কর্তৃক মনোনিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ সাকলাইন আরেফিন, সহকারী সার্জন, সিভিল সার্জন অফিস, লালমনিরহাট ও ডাঃ মোছাঃ শাম্মী বেগম, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদিতমারী, লালমনিরহাট এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট ছিলেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

*Physical Endurance Test (PET)*-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য মনোনিত হওয়ায় লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়। প্রার্থীদের *Physical Endurance Test (PET)* এর পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তৃতীয় দিনের কার্যক্রম সমাপ্ত করেন।

পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে আজকে ৩য় দিনে আবারো বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।


More News Of This Category