রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১। এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত* নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। কূটনৈতিক বিশ্লেষণ: ‘সিন্ধি টুপি’ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির আত্মমর্যাদা ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত: ঘাতক ট্রাকসহ চালক আটক

​মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ ডেস্ক, বাংলার সংবাদ।

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩১) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ওয়াসিম মিয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বিকেলে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তেতুলতলা মোড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে।

​দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করে। এসময় ট্রাকচালক সুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
​দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আমরা ঘাতক ট্রাকটি জব্দ করেছি এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

​বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।


More News Of This Category