বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

৭টা যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত : ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন। ট্রাম্পের দাবি, তিনি চলতি বছরে ভারত-পাকিস্তান সংঘাত থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। শুধু তাই নয়, তার দাবি— তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। আর এই সাতটি যুদ্ধের প্রতিটির জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০ সেপ্টেম্বর (শনিবার) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি।

আরও পড়ুনঃ ডাকাতি করতে এসে জনতার হাতে আটক ৩

তিনি আরও যোগ করেন, ভাবুন তো ভারত আর পাকিস্তান— ওদের পারমাণবিক অস্ত্র আছে। আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো তবে কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ থামাল। দুই দেশের নেতাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, তবে মূল ব্যাপার হলো— বাণিজ্যের মাধ্যমে এই সংঘাত থামানো গেছে।

শুধু ভারত-পাকিস্তান নয়, আরও একাধিক সংঘাত বন্ধ করার কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমরা থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো— সব জায়গায় যুদ্ধ বন্ধ করেছি। এর মধ্যে ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে।’

নিজের সাফল্যের দাবি করতে গিয়ে ট্রাম্প বলেন, অনেকে আমাকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি, তবে নোবেল পুরস্কার পাব। আমি বললাম, আমি তো ইতোমধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সহজেই সমাধান করা যাবে। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে পরে তিনি হতাশ হয়েছেন। তবুও তার দাবি, এই সংঘাতও শেষ পর্যন্ত সমাধান হবে।


More News Of This Category