শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

৫৫ নং ওয়ার্ডে এনসিপি’র গণসংযোগ ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: আনোয়ার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৫৫ নং ওয়ার্ড এলাকায় ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কামরাঙ্গীরচর থানা শাখা এবং আগত কয়েকটি থানার এনসিপি অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোঃ ইউসুফ। তার সার্বিক তত্ত্বাবধানে এনসিপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এসময় তারা পার্টির বর্তমান রাজনৈতিক অবস্থান, চলমান গণতান্ত্রিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

গণসংযোগকালীন আলোচনায় উঠে আসে আসন্ন নির্বাচনে এনসিপি’র অংশগ্রহণের প্রস্তুতি, দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়গুলো। উপস্থিত নেতাকর্মীরা এলাকার জনগণকে সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারী নেতাকর্মী ও এলাকাবাসীর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানে প্রকম্পিত হয় আশপাশ

“ইনকিলাব জিন্দাবাদ!”
“এনসিপি জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category