রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের।

Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মোঃদুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ,

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে স্বামী–স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকার ডেমরা এলাকার ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মনির মোল্লা (৭০) চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা। তিনি মৃত লতি মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রি বেগমের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার নিজাম মিজির বাড়িতে যান।

সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার অণ্ডকোষে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এরপর মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় তার বাসায় নিয়ে যান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানে অসুস্থ হয়ে তিনি মারা যান।

এ ঘটনায় নিজাম মিজি (৫০) ও খুইশা নামে দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category