বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩ দিন ধরে নিখোঁজ পুঠিয়ার গৃহবধূ অনিকা, সন্ধান চায় পরিবার ২৮-০৬-২০২৬ পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

৩ দিন ধরে নিখোঁজ পুঠিয়ার গৃহবধূ অনিকা, সন্ধান চায় পরিবার

২৮-০৬-২০২৬

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার মাইপাড়া গ্রামের গৃহবধূ অনিকা খাতুন (১৯) গত শুক্রবার (২৬ জুন) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন।

ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ অনিকা খাতুন পুঠিয়া উপজেলার শিবপুর বাজার মাইপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আল তৌফিকের স্ত্রী এবং রাজশাহী নগরীর মতিহার থানাধীন ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারী এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। প্রায় চার বছর আগে আল তৌফিকের সঙ্গে তার বিয়ে হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে,গত শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে অনিকা কালো বোরকা,সাদা জুতা এবং পিঠে চকলেট রঙের একটি ব্যাগ নিয়ে তার বান্ধবী রিতুর সঙ্গে বাড়ি থেকে বের হন।

এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের দাবি,বের হওয়ার পর থেকেই অনিকার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবার আরও জানায়,রিতুর বাড়ি রংপুরে। তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং তার স্বামী বিদেশে থাকেন।

এছাড়া তার সম্পর্কে পরিবারের কাছে তেমন কোনো তথ্য নেই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও অনিকার সন্ধান না পাওয়ায় ওই দিন রাত ৮টার দিকে তার স্বামী আল তৌফিক পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৮৮) করেন।

নিখোঁজ অনিকার বড় ভাই আজমত জানান,অনিকার সঙ্গে থাকা ব্যাগে আনুমানিক আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ১০ হাজার টাকা নগদ ছিল।

তিনি দাবি করেন,অনিকার সঙ্গে তার স্বামী বা পরিবারের কারও কোনো বিরোধ ছিল না। পরিবারের ধারণা,রিতু নামের ওই নারী কৌশলে অনিকাকে সঙ্গে নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।”

যদি কোনো সহৃদয় ব্যক্তি অনিকা খাতুনের সন্ধান পেয়ে থাকেন,তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।


More News Of This Category