রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

দেবীদ্বার পৌরসভার প্রথম বাজেট, বরাদ্দ সাড়ে ৫৭ কোটি টাকা

Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি : ২২ বছর পর দেবীদ্বার পৌরসভার উন্মোক্ত পরিবেশে প্রথমবারের মতো সাড়ে ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার পৌরসভা কার্যালয় মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম এর সভাপতিত্বে এবং পৌর কর আদায়কারী কর্মকর্তা মো. রকিবুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার বি-পাড়া সার্কেল (এএসপি) শাহ মোস্তফা তারিকুজ্জামান, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কাজী আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ভিপি ময়নাল হোসেন, মরিচাকান্দা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো. নান্নুমিয়া, আনোয়ার পারভেজ, কাউছার হায়দার, ইকবাল হোসেন রুবেল, আবুল কালাম আজাদ, প্রণব দাস, প্যানাল মেয়র নাঈমুল হোসেন সুমন, কাউন্সিলর মো. মজিবুর রহমান, মাওলানা মো. আবু সাঈদ, শারমিন আক্তার, স্বাগতিক বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, দেবিদ্বার সরকারি আরপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সবুর আহাম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক মো. বশিরুল্লাহ মোল্লাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন।

বাজেটে ২০২৪-২০২৫ ইং অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৭ কোটি, ৫৫ লক্ষ, ৫৩ হাজার, ২৩২ টাকা ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যয়ের খাত দেখানো হয়েছে শিক্ষা, সেনিটেশন, রাজস্ব উন্নয়ন, পানি সরবরাহ। এছাড়াও ৭ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল পৌর পার্ক’ নির্মান, ৭ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং সেন্টার নির্মান, শচর উন্নয়নে ৪ কোটি ৫০ লক্ষ টাকা, ৩০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন প্রকল্প উল্লেখ করা হয়। অপর দিকে আয় দেখানো হয়- হোল্ডিং টেক্স, সম্পত্তি হস্তান্তর কর, গৃহ নির্মাণ কর, ট্রেড লাইসেন্স, বিজ্ঞাপন, রোলার ভাড়া, বাজার ও পুকুর ইজারার রাজস্ব আয় দেখানো হয়। বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম।
উল্লেখ্য ২০০২ সালের ১৫ মে’ দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হলেও মামলা ও সীমানা জটিলতায় ২১ বছর পর অর্থাৎ গত ২০২৩ সালের ১৭ জুলাই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম বলেন, দেবীদ্বার পৌরসভার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাসহ শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, বিনোদনসহ সবুজ উন্নয়নে একটি আধুনিক বাসযোগ্য পৌরসভা গঠনের লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি।


More News Of This Category