সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন। বাংলার সংবাদ।

রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম ফারুকের দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইন্সপেক্টর শেখ লুৎফর রহমান (তদন্ত) এবং ইন্সপেক্টর আমিনুল ইসলাম (অপারেশন)-এর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আককাস মিয়া, ইনচার্জ কামরাঙ্গীরচর ফাঁড়ি, এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুম বিল্লাহসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ হারুন (৫৫)। তার পিতা মৃত আবেদ আলী মোল্লা এবং মাতা মৃত সালেহা বেগম। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাংলাবাজার এলাকায়। বর্তমানে তিনি ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকার ৬ নম্বর গলিতে শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দখল থেকে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য, হালকা গোলাপী রঙের ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


More News Of This Category