শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline :
ডিপ স্টেড” = Deep State* এর বাংলা অর্থ হলো *”গভীর রাষ্ট্র”* বা *”অদৃশ্য সরকার”*। খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে – হাজী চানমিয়া বেপারী। হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ১। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই,রোগী ও স্বজনদের চরম ভোগান্তি। চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন । কালীগঞ্জে ভিজিএফের চাল পেয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করবে দুস্থ পরিবারগুলো। ফজলুল হক মিলন। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামের সুজন মিয়ার ছেলে জুয়েল মিয়া ডেলিভারি ম্যান হিসেবে “মা বাবার দোয়া এন্টারপ্রাইজ” এ কাজ করতেন গত ৩ রামাদান ঐ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। কালিয়াকৈরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আতঙ্কে অতিষ্ঠ জনজীবন আহত ১০।

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ১।

Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী”-এর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালায়।

তল্লাশীকালে প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬টি কার্টনে থাকা মোট ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. তারেক (২৩)কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার গোদারপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


More News Of This Category