রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline :
হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন টেকনাফ নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ‘সালে গ্রুপ’ নিয়ে উদ্বেগ মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করে দৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত এমপি ফজলে হুদা দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় “বিদ্যুৎ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন এর বাণী নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা “ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত দেশের শিক্ষার অগ্রগতি: প্রতি জেলায় “দেশবন্ধু” খেতাব প্রদান

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

হানিফ সাকিব হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি: / ৫ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর হাতিয়ার বিএনপির অফিস ভাঙচুর এর অভিযোগ পাওয়া গেছে। বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্ৰামের আলাদি বাজারে বিএনপির এই ভাঙচুর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার রাত নয়টার দিকে এনসিপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতাদের অভিযোগ, গভীর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পান। রাতে এনসিপির বিজয় মিছিল থেকে এই হামলা করা হয়।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, “এটি এনসিপির পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে আমাদের ভয় দেখাতেই এই ভাঙচুর করা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


তবে এ বিষয়ে উপজেলা জাতীয় নাগরিক পাটির আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, আমাদের কোন লোক এই ঘটনায় জড়িত নয়। আমরা কোন সহিংসতা সমর্থন করি না। অন্য দিকে তারা বিভিন্ন জায়গায় এনপিপির কর্মীদের ওপর হামলা করছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, গত দু’দিন বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাংচুর ঘটনা ঘটে। এতে বিএনপি ও এনসিপি নেতা কর্মীরা পরস্পর জড়িত। বিএনপির অফিস ভাঙচুর এর বিষয়টি কেউ আমাকে জানায়নি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই দিগে ঘটনার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার এলাকায় টহল দিচ্ছে।এছাড়া শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজারে বিএনপির নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির সালা উদ্দিন, নবির, আলা উদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসান নামে ৫ জন আহত হয়। ঘটনার পরপরই সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের আহাজারিতে তাৎক্ষণিক জরুরী বিভাগে হৃদয়বিদারক পরিবশ সৃষ্টি হয়। পরে তাদেরকে দেখ যান ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতা কর্মীদের দায়ী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category