হাকিমপুর থানা ওসি জাকির হোসেনের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার- ০৯
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ডাকাতি করার প্রস্তুতি, মাদক ও গ্রেফতারি পরোযানা মুলে ও ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা ও নিয়মিত মামলায় ৯ জনকে গ্রেফতার করেন। করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান,, ২২ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হিলির বড়ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোঃ মীর শহিদ (৩২) কে গ্রেফতার করেন।
এছাড়া মাদক সেবনের দায়ে একই গ্রামের মোঃ বেলালের পুত্র মোঃ শাকিল(২৮),মোঃ তকলিম উদ্দিনের পুত্র মোঃ নাসির(২৮) এবং মোঃ সাখাওয়াত হোসেনের পুত্র মোঃ মোহন(২০) কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেন।
ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে হিলি দক্ষিণ বাসুদেবপুর(জিলাপি পট্টি) নির্বাসী মৃত ছাবের প্রামাণিকের ছেলে মোঃ সালাম প্রামাণিক, হিলি চুড়িপট্টির মৃত হারুন হাসান বাবুর পুত্র মোঃ মোনারুল হাসান শান্ত (২৯) এবং নয়ানগর গ্রামের মৃত বাবুল হোসেনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০) গ্রেফতার করেন।
অপরদিকে, হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের পেছনের এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় দুই জনকে আটক করন।
আটককৃতরা হলেন
হিলি সিপি রোড সংলগ্ন হাকিমপুর পৌরসভার ০২ নং ওয়ার্ড ধরন্দার মৃত গিয়াস উদ্দিন শেখের পুত্র অন্তর রাজা(২৮) এবং হিলির ধরন্দা (ফকিরপাড়া) মহল্লার মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ কোরবান হোসেন হৃদয় (৩৭)। গ্রেফতার কৃক মোট ৯ আসামীকে গত ১৯ জুন ২০২৬ শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভবিষ্যতেও হাকিমপুর থানা এলাকায় মাদক সহ যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা ঠেকাতে হাকিমপুর থানা পুলিশ নিরলস ভাবে কাজ মাদক ও যে কোন ধরনের আইন শৃংখলা অফিযান অব্যাহত থাকবে।