মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা ।

Update : বুধবার, ২৭ মে, ২০২৬

​মোঃ আকাশ, বান্দরবান জেলা প্রতিনিধি, বাংলার সংবাদ।

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের হলুদিয়া বাজারে কথিত পাতি নেতা আজাদের পরকীয়ার ঘটনা ধামাচাপা দিতে বাছা নামের এক নিরীহ যুবককে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নির্মমভাবে জখম করা হয়েছে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল রাতে ৯ টার দিকে ঘটনা টা হই
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে ২০২৬ রাতে কথিত যুবদল নেতা আজাদ অন্য একজনের স্ত্রীর সাথে রাত কাটাতে গিয়ে নিজের স্ত্রীর হাতেই হাতেনাতে ধরা পড়ে। এই জঘন্য পরকীয়ার ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে আজাদ চরম ক্ষিপ্ত হয় এবং ঘটনাটি ভিন্নখাতে মোড় নিতে ফেসবুকে উল্টো অপপ্রচার শুরু করে।
​এই ঘটনার জের ধরে আজাদের নির্দেশে ও প্রত্যক্ষ উপস্থিতিতে জহির, আরমান, সাকিব ও আরাফাতসহ একদল সন্ত্রাসী বাছা নামের ওই যুবককে দাওয়াত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও অচেতন করে ফেলে। পরবর্তীতে এই হামলার ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করায় এমরান নামের আরেক কিশোরকেও মারধর করে এই সন্ত্রাসী বাহিনী।
​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নাম ভাঙিয়ে এলাকায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, সরকারি জায়গা দখল ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের রাজত্ব কায়েম করে আসছে। এবার নিজের পরকীয়ার অপরাধ ঢাকতে সে এক যুবককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
​সর্বশেষ খবর অনুযায়ী, এই হামলার ঘটনায় জড়িত জহির নামের এক অভিযুক্তকে বান্দরবান সদর থানা পুলিশ আটক করেছে। তবে মূল হোতা আজাদসহ বাকি সন্ত্রাসীরা এখনো পলাতক রয়েছে।
​প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ:
প্রকাশ্যে একজন যুবককে এভাবে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠানোর ঘটনায় হলুদিয়া বাজার ও আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ অনতিবিলম্বে মূল অপরাধী ও পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়া সেই কথিত নেতা আজাদসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন


More News Of This Category