রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু

Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু

হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির,বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র এর নিউ জার্সির সেকাকাসে দীর্ঘদিন মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন সেকাকাস পুলিশ বিভাগের লেফটেন্যান্ট টমাস “টিজে” মালাঙ্কা জুনিয়র। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোমবার ,২৪ আগস্ট ২০২৬,ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।খবর আইবিএননিউজ ।

লেফটেন্যান্ট মালাঙ্কা প্রায় ২৫ বছর সেকাকাস পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। সেকাকাসেই জন্ম ও বেড়ে ওঠা এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সাহসের সঙ্গে কমিউনিটির সেবা করেছেন।

তাঁর মৃত্যুতে সেকাকাস পুলিশ বিভাগ, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন।

সেকাকাসের বাসিন্দা এমডি নাসির বলেন, “এত অল্প বয়সে লেফটেন্যান্ট টমাস মালাঙ্কার মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। তিনি আমাদের কমিউনিটির জন্য দীর্ঘদিন সেবা করেছেন। তাঁর আত্মা শান্তি লাভ করুক এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার যেন শক্তি, সাহস ও সান্ত্বনা পায়—এই প্রার্থনা করি।”

তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর দীর্ঘ সেবার জন্য সেকাকাস কমিউনিটি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


More News Of This Category