সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline :
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: প্রেস বিজ্ঞপ্তি, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : সাবেক ছাত্রদল নেতা মেরাজ হোসেন মানিকের সাথে ছাত্রদলের মতবিনিময়* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের চৌধুরী’র শোডাউন স্টাপ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬ (নেত্রকোণা) মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,, নীলফামারীর টেক্সটাইলে অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান, আটক ২* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধা বাণিজ্য মেলায় ৪০ ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নপূরণের সুযোগ।

সিরাজগঞ্জের তাঁতপল্লিতে লুঙ্গি তৈরির ব্যস্ততা, টিকে আছে পুরোনো ঐতিহ্য

Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাঁতপল্লিতে লুঙ্গি তৈরির ব্যস্ততা, টিকে আছে পুরোনো ঐতিহ্য

 

বাংলার ঐতিহ্যবাহী পোশাকের অন্যতম অনুষঙ্গ লুঙ্গি। আর এই লুঙ্গি তৈরির জন্য দেশের অন্যতম প্রসিদ্ধ এলাকা সিরাজগঞ্জ। জেলার দক্ষ তাঁতিদের নিপুণ হাতের ছোঁয়ায় সুতা থেকে তৈরি হয় নানা রঙ ও নকশার লুঙ্গি। দীর্ঘদিনের ঐতিহ্য ও কারিগরদের অভিজ্ঞতায় সিরাজগঞ্জের লুঙ্গি পেয়েছে দেশজুড়ে ব্যাপক পরিচিতি।

লুঙ্গি তৈরির প্রক্রিয়া শুরু হয় সুতা প্রস্তুতের মধ্য দিয়ে। প্রথমে সুতা হ্যান্ডস করা হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়ায় তা প্রসেস করে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রঙে রাঙানো হয়। রং করার পর সুতা শুকিয়ে নেওয়া হয়। পরে সুতায় মাড় দেওয়া হয়, যাতে তা শক্ত ও টেকসই হয় এবং তাঁতে বুননের উপযোগী হয়ে ওঠে।

এরপর প্রস্তুত করা সুতা সানায় তোলা হয়। দক্ষ কারিগরেরা সুতা পাক দিয়ে তাঁতে বসানোর জন্য প্রস্তুত করেন। সবশেষে শুরু হয় তাঁতে বুননের কাজ। অভিজ্ঞ তাঁতিদের নিখুঁত বুনন আর ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে রূপ নেয় একটি সম্পূর্ণ লুঙ্গি।

বুনন শেষ হওয়ার পর লুঙ্গিগুলো ক্যালেন্ডার মেশিনে প্রেস করা হয়। এরপর করা হয় মান যাচাই। সবশেষে আকর্ষণীয়ভাবে প্যাকেজিং করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। চাহিদা থাকায় সিরাজগঞ্জের তৈরি লুঙ্গি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও যাচ্ছে।

তাঁতশিল্পের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত সিরাজগঞ্জ। জেলার নয়টি উপজেলায় ছড়িয়ে রয়েছে বিপুলসংখ্যক তাঁত। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন লাখো মানুষ। ফলে তাঁতশিল্প শুধু জেলার ঐতিহ্যই নয়, অসংখ্য মানুষের জীবন-জীবিকারও অন্যতম প্রধান অবলম্বন।

বিশেষ করে বেলকুচি উপজেলার শেরনগর, চন্দনগাতী, তামাই ও আজগড়া গ্রামের বিভিন্ন তাঁত কারখানায় প্রতিদিন ব্যস্ত সময় পার করেন তাঁতিরা। ভোর থেকে রাত পর্যন্ত তাঁতের খটখট শব্দে মুখর থাকে এসব এলাকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা তৈরি করছেন মানসম্মত লুঙ্গি।

আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নানা ধরনের যন্ত্র ও প্রযুক্তি যুক্ত হলেও এখনও এই শিল্পের মূল শক্তি দক্ষ কারিগরদের শ্রম ও অভিজ্ঞতা। তাদের অক্লান্ত পরিশ্রমেই টিকে আছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। আর সেই তাঁতিদের হাতেই বেঁচে আছে দেশজুড়ে সমাদৃত সিরাজগঞ্জের বিখ্যাত লুঙ্গির ঐতিহ্য।


More News Of This Category