সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline :
প্রবাসী কোটিপতির নির্দেশে হামলার অভিযোগ—লৌহজংয়ের খিদিরপাড়ায় আতঙ্কিত এক অসহায় পরিবার সাতক্ষীরায় বিদেশ পাঠানোর নামে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগে থানায় এজাহার* শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন । শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম—রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন। গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন এইচ. এম. তরিকুল ইসলাম প্রতিনিধিঃ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবি।

সাতক্ষীরায় বিদেশ পাঠানোর নামে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগে থানায় এজাহার*

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

*
*স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:*
বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই ভুক্তভোগী। অভিযুক্তরা টাকা নিয়ে বিদেশে পাঠালেও প্রতিশ্রুত কাজ না দিয়ে হয়রানি ও দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ১৯ এপ্রিল সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা অভিযোগে জানা যায়, কালীগঞ্জ উপজেলার সন্যাসীর চক গ্রামের *সোলাইমান হোসেন* ও দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের *মোঃ ওসমান গণি* বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

*অভিযুক্তরা হলেন:* সাতক্ষীরা সদরের বড় খামার ভাইন এলাকার মোছাঃ জেসমিন খাতুন, মোঃ মাছুদ রানা, মোঃ এছহাক আলী ঢালী, মোঃ সোহাগ হোসেন এবং কালীগঞ্জের সন্যাসীর চক গ্রামের মোঃ আবুর হোসেন (বাবু)।

অভিযোগে বাদীরা উল্লেখ করেন, অভিযুক্তরা ১ নং বাদী সোলাইমান হোসেনের ছেলে ও ২ নং বাদী ওসমান গণির পিতাকে বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে সর্বমোট *৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা* গ্রহণ করেন। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের বিদেশে পাঠানো হলেও সেখানে প্রতিশ্রুত কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো তাদের অনিরাপদ পরিবেশে রেখে বিভিন্নভাবে হয়রানি ও দুর্ব্যবহার করা হয়েছে। বর্তমানে তারা বিদেশে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীরা দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

এ বিষয়ে বাদী সোলাইমান হোসেন বলেন, _”আমরা গরিব মানুষ। জমি বিক্রি করে, ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠাইছি। এখন ছেলে ওখানে কষ্টে আছে, কাজও পায় নাই। টাকা চাইতে গেলে ওরা হুমকি দেয়।”_

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের কার্যকলাপ *বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারা এবং প্রবাসী শ্রমিক ও অভিবাসন আইন, ২০১৩* অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তপূর্বক টাকা উদ্ধার ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে বলেন, _”একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”_


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category