বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে যোগ দিলেন ডা. মোঃ আব্দুল্লাহ আল ফারুক

Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে যোগ দিলেন ডা. মোঃ আব্দুল্লাহ আল ফারুক

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও-ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মোঃ আব্দুল্লাহ আল ফারুক।

তিনি এমবিবিএস (আরএমসি) ডিগ্রিধারী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি উপজেলার সরকারি স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম তদারকি ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডা. মোঃ আব্দুল্লাহ আল ফারুক ইতোমধ্যে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। তাঁর যোগদানের ফলে সাঘাটা উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • স্থানীয় সচেতন মহল তাঁর সফল দায়িত্ব পালন এবং সাঘাটাবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


More News Of This Category