মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।
গাইবান্ধার সাঘাটায় সামাজিক ও মানবিক সংগঠন “সাঘাটা উন্নয়ন সংস্থা SUS” এর উদ্যোগে ঈদ স্বেচ্ছাসেবী মিলন মেলা, ফ্রী মেডিকেল ক্যাম্প, শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন আগত চিকিৎসকবৃন্দ। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে মিলনমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সংগঠনের শ্রেষ্ঠ রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অতিথিরা রক্তদাতাদের সমাজের প্রকৃত মানবিক যোদ্ধা হিসেবে উল্লেখ করেন এবং স্বেচ্ছায় রক্তদানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উন্নয়ন সংস্থা SUS এর নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবতার সেবায় রক্তদাতাদের অবদান অনস্বীকার্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সাঘাটা উন্নয়ন সংস্থা SUS এর কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের সম্পাদকমণ্ডলী, সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।