মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline :
*কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে যাদুর তাইড় রাহমানিয়া ও হাফেজীয়া মাদ্রাসায় পবিত্র আল-কোরআন শরিফ বিতরণ মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে যাদুর তাইড় রাহমানিয়া ও হাফেজীয়া মাদ্রাসায় পবিত্র আল-কোরআন শরিফ বিতরণ

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুর তাইড় এলাকায় অবস্থিত যাদুর তাইড় রাহমানিয়া ও হাফেজীয়া মাদ্রাসায় সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

ধর্মীয় শিক্ষা প্রসার, কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন শায়েখ মোঃ আসাদুল্লা। এছাড়াও সাঘাটা উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের মধ্যে সরোয়ার, সোহেল রানা, নিরব মোল্লা ও ইসমাইলসহ আরও অনেক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, কোরআনের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে একজন মানুষ নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তারা শিক্ষার্থীদের নিয়মিত কোরআন অধ্যয়ন ও তার শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কোরআন শরিফ তুলে দেওয়া হয়। কর্মসূচির শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রসারে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


More News Of This Category