মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

সাঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন উল্লেখ করে তিনি কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুর এবং সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কৃষি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে কালপানি পার্টনার ফিল্ড স্কুলের মাহজারিন অদিতির হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


More News Of This Category