মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই ভ্যাকসিন।।

Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে অন্তত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। হঠাৎ করে বেওয়ারিশ কুকুরের এমন হিংস্র আচরণে এলাকাবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ বিরাজ করছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে আতঙ্ক বোধ করছেন এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দক্ষিণ উল্যা গ্রামের ইরামনি (৫), আজিমুদ্দিন (৭০), শহীদুল ইসলাম (৫০), গাটু মিয়া, খেরু মিয়াসহ আরও কয়েকজন শিশু ও বৃদ্ধ রয়েছেন। আহতদের কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অনেককে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হয়েছে।

এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।”

এদিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে উদ্বেগজনক তথ্য। গত এক বছর ধরে হাসপাতালটিতে জলাতঙ্ক বা র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই। ফলে কুকুরে কামড়ানো রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালের টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কর্মকর্তা সাইদুর রহমান বলেন,
“সরকারিভাবে উপজেলা পর্যায়ে র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আগে উপজেলা পরিষদের সমন্বিত ফান্ড থেকে জরুরি ভিত্তিতে কিছু ভ্যাকসিনের ব্যবস্থা করা হতো, বর্তমানে সেটিও বন্ধ রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগেই গাইবান্ধায় পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতেই সাঘাটায় নতুন করে কুকুরের উপদ্রব দেখা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ভয় আরও বেড়ে গেছে।

দক্ষিণ উল্যা গ্রামের বাসিন্দা মশিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আগে সরকারিভাবে কুকুরদেরও ভ্যাকসিন দেওয়া হতো, যাতে তারা কামড়ালেও রোগ ছড়াতে না পারে। কিন্তু দীর্ঘদিন ধরে সেই কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন খুবই জরুরি।”

এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর কর্মকর্তা আশরাফুল আলম জানান, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন,
“বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। খুব শিগগিরই ডগ ক্যাচার টিম মাঠে কাজ শুরু করবে এবং বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কার্যক্রম চালানো হবে।”


More News Of This Category