বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাইফুল্লাহ বারী হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাঘাটায় মানববন্ধন মোঃ হাসান স্টাফ রিপোর্টারঃ

Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সাইফুল্লাহ বারী হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাঘাটায় মানববন্ধন

মোঃ হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত সাইফুল্লাহ বারীর পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, একজন মেধাবী ও সম্ভাবনাময় ছাত্রনেতাকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা গোটা এলাকার মানুষকে মর্মাহত করেছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামিসহ একাধিক অভিযুক্ত এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছে বলে তারা অভিযোগ করেন।

তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সকল পলাতক আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।

বক্তারা নিহত সাইফুল্লাহ বারীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ২১ জুন (রোববার) বিকেলে বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্য দিবালোকে সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


More News Of This Category