বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সাংবাদিকদের সাথে ২৮ কুড়িগ্রাম ৪ আসনের জামায়ত ইসলামীর মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান জিয়া রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী মোহাম্মদীয়া হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ২৮-কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনকে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব।

এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়াই হবে আমার প্রধান অগ্রাধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সবসময় অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন এ অঞ্চলের মানুষ অবহেলিত থেকেছে। আমরা দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. হায়দার আলী, কুড়িগ্রাম-৪ আসনের মিডিয়া উইং সভাপতি মো. সানাউল্লাহ সরকার, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদত হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা শহীদ মাসউদ, নেতা জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


More News Of This Category