রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল”

মীর রাজিবুল হাসান নাজমুল :
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মীর রাজিবুল হাসান নাজমুল :

ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেছেন, “ঢাকা প্রেসক্লাব সাংবাদিকদের পাশাপাশি সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা চাই সমাজের প্রতিটি অবহেলিত মানুষ সমান মর্যাদা পাক।”

রবিবার বিকেলে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের  নিশ্চিন্তপুরে সাভার উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ চরম কষ্টের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও খুন বেড়েই চলেছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাজিব আহমেদ, মোঃ ফোরকান উদ্দিন ও মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  করেন মোঃ নাঈম হোসেন।

আরও পড়ুনঃ মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর জনসভা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন কেষ্টকান্ত রায়, জিএম মোশারফ হোসেন, মোঃ উসমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাভার উপজেলার রিকশা-ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ  অভিযোগ করেন, প্রতিনিয়ত পুলিশ তাদের ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ব্যাটারি খুলে নিয়ে যায়, যা আর ফেরত দেওয়া হয় না।

শাপাশি মাসোয়ারা দিতে হয়, মাস শেষে বিভিন্ন জরিমানাও গুনতে হয়। এসব কারণে শ্রমজীবী মানুষের আয়-রোজগার দিয়ে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া যারা পায়ে রিক্সা চালায় রাস্তার দুরবস্থার কারণে তাও চালাতে পারে না। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “আমরা যেন ভালোভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোভাবে হলেও বেঁচে থাকতে পারি।


More News Of This Category