বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” প্রতিপাদ্যে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি:

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” প্রতিপাদ্যে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব

মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি:

সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.সানিউল ফেরদৌস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মো.শহীদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরা মনি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মচারী এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন,সমাজের সুবিধাবঞ্চিত,অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

এসব কর্মসূচির মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষার আওতায় আসছেন।

বক্তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধু আর্থিক সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সরকারের এসব উদ্যোগ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ভাতা ও সেবার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।


More News Of This Category