সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ।

Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

এসডি সোহেল
রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে
শিশুদের হাম -রুবেলার ঠিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০ শে এপ্রিল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ
মনীষা আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা আবু সাদাত মহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
টিকাদান কর্মসূচির প্রথম দিনে শ্রীবরদী উপজেলার ৫ টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা ভেক্সিন দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা হোমিও জুতি সাইফুল্লাহ, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, নার্সিং ইনচার্জ শারমিন আলম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম
মাসুদুর রহমান, আসাদুল ইসলাম, কালিদাস রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও স্টাফরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ আবু সাদাত মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন,
প্রথম ৮ দিন কমিউনিটি ক্লিনিগুলোতে দেওয়া হবে। পরবর্তী ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এই ক্যাম্পেইন চলমান থাকবে।
মে মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এই ১১ দিনের কার্যক্রম। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকেই এই টিকা দিতে হবে।
যারা এর আগে হাম-রুবেলার দুটি টিকা পেয়েছে তারাও এই ক্যাম্পেইন এর টিকা গ্রহণ করবে।
যাদের হাম-রুবেলা টিকা গ্রহণের সময় হয়েছে কিন্তু এখনো টিকা প্রদান করা হয়নি তারা আগে ক্যাম্পেইনের টিকা টা গ্রহণ করবেন তারপর ২৮ দিন পর যথারীতি শিডিউল অনুযায়ী এম আর টিকা নিবেন।


More News Of This Category