*শিরোনাম:* নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বিআইডব্লিউটিএ পরিচালক সাময়িক বরখাস্ত
*ঢাকা:* সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ – বিআইডব্লিউটিএ’র এক পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র দপ্তর আদেশ নং-১৪২/২০২৬, তারিখ ২৩ জুন ২০২৬ অনুযায়ী, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক জনাব একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপে তার বিরুদ্ধে আনা অভিযোগ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪১(১) মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন এবং প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিবেন।
একই আদেশে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মোঃ সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের পাশাপাশি বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
*বি.দ্র.:* এটি সাময়িক বরখাস্তের আদেশ। বিভাগীয় তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সংগ্রহিত।