সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা শামীম এর বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

বিবরণে জানা যায়, চেয়ারম্যানের কারনে পরিষদ বার্ষিক ০৯ টি সভা করতে ব্যর্থ এবং জুন/২০২৫, জুলাই ২০২৫, এবং আগস্ট ২০২৫ পরপর ৩টি সভা করতে ব্যর্থ হয়। পরিষদের সকল সদস্য রাজী থাকলেও চেয়ারম্যান ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সভা করেননি বলে অভিযোগ। যাহা চেয়ারম্যান এর বিরুদ্ধে ধারা ৩৪ উপধারা ৪ এর ক ও চ অনুচ্ছেদ লংঘন।

টি.আর/কাবিখা/কাবিটা/এডিপি/ভূমি হস্তান্তর কর ১% বিভিন্ন প্রকল্পের টাকা কোন প্রকার রেজুলেশন ব্যতীত চেয়ারম্যান একক কর্তৃত্বে নামে বেনামে ভূয়া প্রকল্প দেখিয়ে ব্যক্তিগত ভাবে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে সরকারী বস্তা ব্যবহার করায় ১’শ ৫৬ বস্তা চাল জব্দ

মাতৃত্ব/বয়স্কভাতা/বিধবা/প্রতিবন্ধী উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে চেয়ারম্যান একক সিন্ধান্তে থেকে টাকার বিনিময়ে উপকারভাগী নির্বাচন করে থাকেন। ওয়ারিশ সনদ ফি আদায় করে চেয়ারম্যান এককভাবে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।

উক্ত‌ অভিযোগেসমূহ পর্যালোচনা করে দুলালপুর ইউনিয়ন পরিষদের স্বার্থে অত্র ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক মোল্লাকে বরখাস্ত করার জন্য অনাস্থা প্রস্তাব পেশ করেন মেম্বাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category