বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বগুড়া গাবতলীতে সরকারী বস্তা ব্যবহার করায় ১’শ ৫৬ বস্তা চাল জব্দ

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ

বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী বস্তা ব্যবহার করে ১’শ ৫৬ বস্তা চালসহ একটি বস্তা শেলাই মেশিন বিশেষ আইনে উপজেলা প্রশাসন জব্দ করে থানায় নিয়েছে। গতকাল সোমবার পৌরসভাধীন সোন্দাবাড়ী রেল ঘুমটি সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে জব্দ করা হয়।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও থানা পুলিশসহ পৌরসভাধীন সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাসার নিচে গ্যারেজ থেকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম ওই বাসা ভাড়া নিয়ে গত কয়েকদিন আগে ১’শ ৫৬ বস্তা চাল রাখে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে চালের মালিক না থাকায় বাসার মালিকের উপস্থিততে বস্তাসহ চাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, মডেল থানার ওসি সেরাজুল হক, গাবতলী সদর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আলিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, চালের মালিক না থাকায় জব্দ করে থানায় নেয়া হয়েছে।


More News Of This Category